আবাহনী ও সোনালী ব্যাংকের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের ম্যাচে বাংলাদেশ স্পোর্টিংয়ের জালে ১২ বার বল পাঠিয়েছিল আবাহনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল ওয়ারীকে নিয়েও খেলল ধানমন্ডির ক্লাবটি—জিতল ১১-০ গোলে। লিগের শুরুতেই ঊষার কাছে হোঁচট খাওয়া আবাহনী টানা দুই ম্যাচ জিতল ২৩ গোল করে। পাকিস্তানের সাব্বির আহমেদ ৪টি ও কাসিম আলী ৩টি গোল করেছেন। পুষ্কর খীসা ২টি, ইকবাল নাদির ও জাহিদুল ইসলাম করেছেন ১টি করে। দিনের অন্য ম্যাচে সোনালী ব্যাংক ৫-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। আজকের খেলাঊষা-আজাদ ও মেরিনার্স-বাংলাদেশ এসসি (বেলা ২-৩০ মি. ও বিকেল ৪-১৫ মি. হকি স্টেডিয়াম)।