আবাহনী-ভিক্টোরিয়া দিয়েই আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইউসুফের বিতর্কিত ছাড়পত্রের রহস্য উদ্ঘাটিত হয়নি। তবু ‘ক্রিকেটের স্বার্থে’ সুপার লিগের ছয় ক্লাব রাজি হয়েছে অচল লিগ শুরু করতে। ৩১ মে আবাহনী-ভিক্টোরিয়া বিতর্কিত ম্যাচের রিপ্লে দিয়ে আবার মাঠে গড়াবে লিগ।সিসিডিএম এরই মধ্যে আবাহনী-ভিক্টোরিয়াসহ ১০টি ম্যাচের সূচিও ঘোষণা করেছে। সিসিডিএম সমন্বয়ক কাজী আইনুল ইসলাম আশাবাদী, ৩১ মে খেলা শুরু করে বাকি ম্যাচগুলো শেষ করতে পারবেন সুষ্ঠুভাবে, ‘এখন পর্যন্ত কোনো ক্লাব আমাদের বলেনি যে তারা লিগ খেলবে না। ছয় ক্লাব আবার লিগ খেলতে রাজি হয়েছে, এটাই আমরা জানি। আমরা আশাবাদী ৩১ মে লিগ আবার শুরু হবে।’মিরপুর স্টেডিয়ামে সংস্কারকাজ শুরু হয়েছে। লিগের জন্য এই মাঠ পাওয়া যাচ্ছে না বলে বিকেএসপি, ফতুল্লার সঙ্গে খেলা হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও। বগুড়ায় খেলা হলে যাওয়া-আসা, থাকা-খাওয়াসহ ক্লাবগুলোর সব খরচই বহন করবে সিসিডিএম।গত ২৮ মার্চ ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচের এক ইনিংস শেষে ভিক্টোরিয়ার পাকিস্তানি ব্যাটসম্যান ইউসুফের ছাড়পত্র নিয়ে জট লেগে যায় লিগে। ইউসুফের ছাড়পত্র অবৈধ দাবি করে লিগ খেলতে অস্বীকৃতি জানায় আবাহনী-মোহামেডান। বোর্ডের একাধিক উদ্যোগের পর অবশেষে ১৫ মে ছয় ক্লাব আবার লিগ খেলতে রাজি হয়। তাতে অবশ্য আবাহনী-মোহামেডানের চেয়ে ভিক্টোরিয়ার অবদানই বেশি। আবাহনীর বিপক্ষে পাওয়া ২ পয়েন্ট বিসর্জন দিয়ে তারা রিপ্লেতে রাজি হয়েছে বলেই সম্ভব হয়েছে এই জট খোলা। লিগ বন্ধ হয়ে যাওয়ার সময় ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল ওল্ড ডিওএইচএস। যেটি নাম বদলে আগামী মৌসুম থেকে হয়ে যাবে প্রাইম ব্যাংক ক্রিকেট লিগ। আবাহনী-ভিক্টোরিয়া রিপ্লে হচ্ছে বলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে গাজী ট্যাংক। ১১ ম্যাচে ১৬ ও ১২ পয়েন্ট নিয়ে এর পরের দুটি স্থানে ভিক্টোরিয়া ও আবাহনী।