আবাহনী-মোহামেডান ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর মহিলা ফুটবল লিগের দুটি সেমিফাইনালই দেখেছে গোলবন্যা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম সেমিতে মোহামেডান ১৫-০ গোলে ফেনী সকারকে, এরপর একই মাঠে দ্বিতীয় সেমিতে আরামবাগের বিপক্ষে ৬-০ ব্যবধানে জয় তুলেছে আবাহনী। মোহামেডানের সাবিনা খাতুন ৯ গোল করেছেন। শান্ত করেছেন ৩ গোল। আবাহনীর অম্রা চিং মারমারও ৩ গোল। লিগে সাবিনা ও অম্রার গোল সমান ২৮টি করে। শনিবার ফাইনালে কে কাকে ছাড়িয়ে যায়, সেটিই দেখার বিষয়।