আবাহনী-মোহামেডান ফাইনাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো খেলাতেই যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান মুখোমুখি হয়, উত্তেজনার ছোঁয়া একটু থাকবেই। আর এটা তো একটা টুর্নামেন্টের ফাইনাল! বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহানগর মহিলা ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আবাহনী ও মোহামেডান। দুই দলই একেক করে প্রতিপক্ষকে গোলবন্যায় ডুবিয়ে ফাইনালে উঠেছে। তবে লড়াইটা জাতীয় দলের দুই স্ট্রাইকার আবাহনীর অম্রা চিং ও মোহামেডানের সাবিনা খাতুনের মধ্যেও। ৪ ম্যাচে এ পর্যন্ত দুজনই করেছেন সমান ২৮টি করে গোল! আজকের ফাইনালটা জমজমাটই হবে বলে আশা করছেন আবাহনীর অধিনায়ক সুইনু প্রু মারমা। মোহামেডানকে সমীহ করে বললেন, ‘মোহামেডান অবশ্যই শক্ত প্রতিপক্ষ। তবে মোহামেডান বলে বাড়তি কোনো চাপ নেই। আমাদের একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া।’ মোহামেডানের অধিনায়ক ডালিয়া আক্তারের কণ্ঠেও একই সুর, ‘যেকোনো ফাইনালে নামার আগে একটু টেনশন কাজ করে। তবে সবকিছু ফেলে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামব। এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’ শেখ জামালের কাছে হেরে গতবার রানার্সআপ হয়েছিল মোহামেডান। ডালিয়া এই ম্যাচে সেই আক্ষেপ ঘোচাতে চান, ‘গতবার ফাইনালে উঠেও ট্রফি নিতে পারিনি। কিন্তু এবার আর সেই কষ্টটা পেতে চাই না আমরা।’বেসরকারি আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট: বেসরকারি আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ। পরশু ফাইনালে নর্থ সাউথ (১৪৫) ১২ রানে হারিয়েছে স্টেট ইউনিভার্ির্সটি অব বাংলাদেশকে (১৩৩)। বিজ্ঞপ্তি।