আবাহনী-সেনাবাহিনী ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের মোড়কে গড়া আবাহনী বিজয় দিবস হকিতে কাল হার এড়াল অল্পের জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ৪-৪ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো তাদের। তবে এই ড্র সত্ত্বেও এক ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ঘরোয়া হকির শীর্ষস্থানীয় দলটি। এই সেনাবাহিনীর সঙ্গেই আবাহনীর ফাইনাল ২০ ডিসেম্বর।মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে নৌবাহিনী ৪-৩ গোলে হারিয়েছে বিকেএসপিকে। বিমানবাহিনী ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে।