আবাহনীকে অভিনন্দন জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসামে অনুষ্ঠিত বরদুলই ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ঢাকা আবাহনী লিমিটেডকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।আজ এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বরদুলাই ট্রফি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা আবাহনী লিমিটেডের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান।তিনি ঢাকা আবাহনী দলের ভবিষ্যত্ সাফল্য কামনা করে জয়ের এই আনন্দধারা অব্যাহত রাখতে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।১৫ সেপ্টেম্বর আসামে অনুষ্ঠিত বরদুলাই ট্রফি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৩-০ গোলে নেপালের থ্রি-স্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আবাহনী। বাসস