আবাহনীকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী-শেখ জামাল। সেদিন মাঠে ঢুকে শুধু গোলমালই করেননি আবাহনীর সমর্থকেরা, ইট দিয়ে শেখ জামালের কোচের মাথায় আঘাতও করেছিলেন। এর শাস্তি হিসেবে কাল আবাহনীকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি। ভবিষ্যতে এমন ঘটনা আবার ঘটালে আবাহনীর দুটি হোম ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকশূন্য অবস্থায় আয়োজন করার কথা বলেছে ওই কমিটি।