আবাহনীকে হারিয়ে ফাইনালে মোহামেডান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তক্লাব কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে মোহামেডান। কাল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩৪ রানে হারিয়েছে চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে।গুলশান ইয়ুথ ক্লাব মাঠে রুমানা আহমেদের ৮৬ ও অধিনায়ক সালমা খাতুনের ৪৯ রানের সৌজন্যে ৪০ ওভারে ৫ উইকেটে ১৯৭ রান করেছিল মোহামেডান। জবাবে তিন বল বাকি থাকতেই ১৬৩ রানে অলআউট আবাহনী। জাহানারা আলম ও শারমিন আক্তার ৩৩ রান করে করেছেন। ৩৮ রানে ৫ উইকেট নিয়ে বোলিংয়েও দারুণ সফল মোহামেডানের রুমানা। ২৮ এপ্রিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান ফাইনাল খেলবে আনসার ও ভিডিপির সঙ্গে।