আবাহনীতে আলী আকবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচের দায়িত্ব নিয়ে গত মৌসুমে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন করেছিলেন আবাহনীকে। কিন্তু বাংলাদেশ লিগে আবাহনীর পারফরম্যান্স ছিল হতাশাজনক, চতুর্থ হয়ে লিগ শেষ করে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। লিগ শেষ না করেই দেশে ফিরে যান ইরানি কোচ আলী আকবর পোরমুসলিমি। অবশ্য মৌসুম শেষ হয় তাদের কোটি টাকার সুপার কাপ জিতে। আসন্ন নতুন মৌসুমে আবারও আবাহনীর দায়িত্ব নিতে ঢাকা এসে গেছেন আলী আকবর।ইরানি কোচের সঙ্গে আগামী জুন পর্যন্ত চুক্তি হয়েছে বলে জানিয়েছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু)। বাংলাদেশ লিগে এবার দেখা যাবে আরও দুই বিদেশি কোচকে। ব্রাদার্সের কোচ হয়েছেন ভারতের সৈয়দ নঈমুদ্দিন ও মোহামেডানের দায়িত্ব নিয়েছেন নাইজেরিয়ার এমেকা ইউজিগো।