ফেডারেশনের পর এবার ক্লাব থেকেও বহিষ্কৃত হলেন আবাহনীর হকি কর্মকর্তা শহীদুল্লাহ দোলন। জাতীয় হকি দলের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমিকে মুঠোফোনে হুমকি দেওয়ায় শহীদুল্লাহ দোলনকে গত ৩০ জুলাই পাঁচ বছরের জন্য বহিষ্কার করেছিল ফেডারেশন। একই অভিযোগে এবার পাঁচ বছরের জন্য আবাহনীর সব কার্যক্রম থেকেও বহিষ্কার করা হয়েছে তাঁকে। জাতীয় দলের পাকিস্তানি কোচ নাভিদ আলমকে লাঞ্ছিত করার অভিযোগে আবাহনীর ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দনকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্লাবটি। গত বৃহস্পতিবার ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।