আবাহনীর কোচ এসেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাহনীর নতুন ইরানি কোচ আরদেশির পোরনামাথ কাল রাতে ঢাকায় এসেছেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মুঠোফোনে তাঁকে ধরা হলে বেশি কথা বলতে চাইলেন না, ‘আমি ক্লান্ত। গত রাতে ঘুম হয়নি। এটা ছিল দীর্ঘ এক ভ্রমণ। কাজেই এই মুহূর্তে কথা বলার চেয়ে আমার বিশ্রাম প্রয়োজন। তবে আগামীকাল (আজ) আমি প্রতিক্রিয়া জানাব।’