আবাহনীর ঘাম ঝরানো জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সত্তর মিনিটের ম্যাচে সাতচল্লিশ মিনিট পর্যন্ত ৩-০তে এগিয়ে আবাহনী। কিন্তু হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলল ধানমন্ডির দলটি। পাঁচ মিনিটের মধ্যে তারা হজম করে বসল দুটি গোল। শেষ পর্যন্ত মেরিনার ইয়াংসের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে, কিন্তু বিকেএসপির তরুণরা তাদের ঘামই ঝরিয়ে ছেড়েছে।ম্যাচের প্রথমার্ধে দারুণ ছন্দেই ছিল আবাহনী। এর মধ্যে জোবায়ের, প্রিন্স ও সাব্বিরের গোলে এগিয়েও যায় (৩-০) তিন পাকিস্তানিনির্ভর দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মেরিনার্স, দুটি গোল শোধ করেন মোস্তাফিজুর ও তাহের। ৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে মোহামেডানের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে আবাহনী। অন্য ম্যাচে সাধারণ বীমা ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশকে। এনামুল ৩টি ও হারপ্রিত বানসাল ১টি গোল করেন।আজকের খেলা: ঊষা-বাংলাদেশ এসসি, পুলিশ-ওয়ারী (বেলা ২-৩০ মি. ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)।