আবাহনীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রহমতগঞ্জের কাছে হেরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সমর্থকদের তাণ্ডব চালানোর মাশুল গুনতে হচ্ছে আবাহনীকে। সমর্থক গোষ্ঠীর অখেলোয়াড়সুলভ আচরণের নিয়ন্ত্রণ করতে না পারায় বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের ২৫ হাজার টাকা জরিমানা করল বাফুফে। কাল বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় নেওয়া এই সিদ্ধান্তের পাশাপাশি আবাহনীকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে।