আবাহনীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আবাহনীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে গোলরক্ষক সোহেলকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পুরো মৌসুমের জন্য নিষিদ্ধ হয়েছেন ক্লাবের বলবয় ইমরান। গত রোববার বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ এপ্রিল ফরাশগঞ্জের বিপক্ষে ম্যাচে একটি গোলের সিদ্ধান্তকে কেন্দ্র করে আবাহনীর বলবয় ইমরান সহকারী রেফারিকে পানির বোতল ছুড়ে মারেন। গোল বাতিলের দাবিতে সোহেল রেফারিকে একাধিকবার ধাক্কা দেন। সমর্থকদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় আর্থিক জরিমানা গুনতে হচ্ছে আবাহনীকে। এ ছাড়া ৩ এপ্রিল মাঠে দেরি করে ঢোকায় শেখ জামালকে করা হয়েছে সতর্ক।