আবাহনীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেফারিকে ধাক্কা দেওয়া এবং খেলার মাঠে অসদাচরণের জন্য শাস্তি পাচ্ছে আবাহনীর ফুটবলার টুটুল হোসেন ও মোহাম্মদ ইমন। অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে পরবর্তী এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই দুই খেলোয়াড়কে। পাশাপাশি আবাহনী ক্লাবকে জরিমানা ধরা হয়েছে এক লাখ টাকা। ২৫ ফেব্রুয়ারি মোহামেডানের বিপক্ষে ম্যাচে রেফারির দিকে তেড়ে যায় ইমন ও টুটুল। মাঠের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমর্থকেরা। এরই পরিপ্রেক্ষিতে কাল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তি দিয়েছে।