আবাহনীর জয়, মোহামেডানের ড্র
দুই রকম অভিজ্ঞতা নিয়ে সমুদ্রশহর কক্সবাজার থেকে ঢাকায় ফিরছে ঢাকার দুই বড় দল—আবাহনী ও মোহামেডান।কক্সবাজার থেকে দুটি জয় নিয়ে ঢাকায় ফিরতে চেয়েছিলেন ঢাকা মোহামেডানের কোচ শফিকুল ইসলাম। কিন্তু গত বৃহস্পতিবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিতলেও কাল চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ড্র করতে হলো ২-২ গোলে। আর ঢাকা আবাহনী ২-০ গোলে হারাল চট্টগ্রাম আবাহনীকে।গ্রামীণফোন বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্বে এটি প্রথম জয় আবাহনীর। এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে তিন থেকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল তারা। ড্র করলেও ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ঢাকা মোহামেডান আগের মতো পঞ্চম স্থানেই আছে।কাল ঢাকা মোহামেডানকে ৪ মিনিটেই এগিয়ে দিয়েছিলেন সানডি সিজোবা। ১২ মিনিটে সেটি শোধ করে দেন চট্টগ্রাম মোহামেডানের আরিফুল। ৭০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সোহেল মাঠ ছাড়ার পরও ১০ জনের ঢাকা মোহামেডান এগিয়ে যায় ৭৯ মিনিটে ঘানাইয়ান আমানির গোলে। কিন্তু ৮২ মিনিটে সাদা-কালোদের জয়বঞ্চিত করেন লাইবেরিয়ান স্ট্রাইকার ওডেস্কো। ৩৮ ও ৫৯ মিনিটে ঢাকা আবাহনীর পক্ষে গোল দুটি করেছেন সাখাওয়াত ও ফ্রাঙ্ক।আজকের খেলা: ফেনী সকার-রহমতগঞ্জ (বিকেল ৪টা, ফেনী স্টেডিয়াম)