আবাহনীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল লিগে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে। প্রথমার্ধেই আবাহনীর গোল দুটি মরিসন ও নাসিরের। এ জয়ে ২৪ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার পথে এগিয়ে গেল আবাহনী। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে মুক্তিযোদ্ধা। ৫৫ পয়েন্ট নিয়ে শেখ জামাল ধানমন্ডি কার্যত চ্যাম্পিয়নই হয়ে গেছে। মাত্র ১২ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় উত্তর বারিধারা। লিগে আর তিনটি করে ম্যাচ বাকি।