আবাহনীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় দিয়ে প্রিমিয়ার হকির সুপার ফাইভ শুরু করেছে আবাহনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ৬-১ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। দুটি করে গোল করেছেন পুষ্কর খীসা (মিমো) ও কাসিম আলী। সাব্বির ও জোবায়ের করেছেন একটি করে গোল। সাধারণ বীমার আজিব সিং একটি গোল শোধ করেন।আজকের খেলা: মোহামেডান-সোনালী ব্যাংক (বেলা ৩-১৫ মি., হকি স্টেডিয়াম)।