আবাহনীর নিষেধাজ্ঞায় পাঁচ ফুটবলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন থেকেই বিষয়টা নিয়ে নানা কথা হচ্ছিল। গতকাল তা পেল নতুন মাত্রা। আবাহনী তাদের গত মৌসুমের প্রথম সারির পাঁচ ফুটবলার তপু বর্মণ, আরিফ, হেমন্ত, শাকিল ও জুয়েল রানাকে এক বছর নিষিদ্ধ করে গতকাল বাফুফেকে চিঠি দিয়ে তা জানিয়েছে। আকাশি নীলের এক কর্মকর্তার ভাষ্য, ক্লাব যেকোনো খেলোয়াড়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এবং বাফুফেকে জানানো শুধুই আনুষ্ঠানিকতা।
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের দাবি, এই ফুটবলাররা চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছেড়ে অন্য দলে যোগ দিয়ে ‘অপরাধ’ করেছেন। এএফসি কাপের খেলোয়াড় তালিকায় পাঁচ ফুটবলারের নাম দিয়েছিল আবাহনী। যদিও পাঁচ ফুটবলার বলছেন, আবাহনীর সঙ্গে তাঁদের চুক্তি আগেই শেষ হয়ে গেছে।