আবাহনীর বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি প্রেসিডেন্টস কাপ ফুটবলের প্রথম ম্যাচে কিরগিজস্তানের নেফচির কাছে হেরেছিল ২-০ গোলে। ঢাকা আবাহনী কাল দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারল কম্বোডিয়ার ক্লাব নমপেন ক্রাউনের কাছে। এই হারে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকেই পড়ল বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। কম্বোডিয়ার রাজধানী নমপেনে আগামীকাল আনুষ্ঠানিকতার ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার ক্লাব ডন বস্কোর।