আবাহনীর বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মে মাসে ঢাকায় এএফসি প্রেসিডেন্টস কাপের আয়োজক ছিল আবাহনী। এশিয়ান ফুটবল কনফেডারেশন মনে করে, টুর্নামেন্টটি আয়োজনে এক শ ভাগ সফল হয়নি বাংলাদেশের পেশাদার লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা। এ জন্য আবাহনীকে ৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।জরিমানার বিরুদ্ধে আবেদন করেছে আবাহনী, তবে গোটা ব্যাপারটা নিয়ে বিস্মিত ক্লাব কর্মকর্তারা। ম্যানেজার সত্যজিৎ দাসের (রুপু) কথায় তারই প্রকাশ, ‘চীনা তাইপের দলটির বিপক্ষে আমাদের ম্যাচের সময় ভিআইপি বক্স থেকে কোনো এক দর্শক মাঠে পানির বোতল ছুড়েছে বলে এএফসিকে রিপোর্ট দিয়েছেন ম্যাচ কমিশনার। ব্যাপারটা গুরুতর কিছু মনে করি না আমরা। তার পরও এভাবে জরিমানা করবে, ভাবতেই পারছি না।’