প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে চলছে দেশসেরা দুই দলের লড়াই। গত বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন বনাম আগের তিনটি বাংলাদেশ লিগের চ্যাম্পিয়ন। কিন্তু শেখ জামাল-আবাহনী লড়াই ছাপিয়ে প্রেসবক্সসহ সর্বত্র আলোচনায় শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি। ল্যাপটপের পর্দায় খেলার সরাসরি সম্প্রচার দেখল সবাই। ম্যাচটা পড়ে গেল পেছনে। টেন্ডুলকারের মাইলফলক ছোঁয়ার দিনটা আবাহনীকে ভাসিয়েছে জয়ের আনন্দে। শেখ জামালের বিপক্ষে ২-১-এর জয়ে আবার শীর্ষে আকাশি-নীলেরা। ৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ১৬। সমান ম্যাচে নিকটতম প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধার সংগ্রহ ১৪। কোচ আবু ইউসুফের অধীনে চার ম্যাচে এটি শেখ জামালের তৃতীয় হার। সাত ম্যাচে চতুর্থ পরাজয়ের স্বাদ। পয়েন্ট মাত্র সাত।৮ মিনিটে আবাহনীকে প্রথম এগিয়ে দিয়েছিলেন পল। ৬৬ মিনিটে ইব্রাহিম করেন ২-০। পরের মিনিটেই মিশুর হেডে একটি গোল পরিশোধ করে শেখ জামাল।