আবাহনীর শেখ কামাল-স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ কামালকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করল আবাহনী। পরশু রাত ১২টায় ক্লাব চত্বরে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আবাহনীর ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ সাংসদ কাজী নাবিল আহমেদ ও পরিচালকবৃন্দ। শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে কাল বিকেলে ক্লাব চত্বরে আলোচনা সভায় শেখ কামালের জীবনের নানা দিক তুলে ধরে ক্রীড়াঙ্গনে তাঁর অবদান স্মরণ করেন আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।