আবাহনীর সামনে ভালো সুযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি প্রেসিডেন্টস কাপের গ্রুপিং হয়েছে গতকাল। বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন আবাহনী গ্রুপ ‘এ’তে। যেখানে তাদের সঙ্গী নেপালের লিগ চ্যাম্পিয়ন (এপ্রিলে চূড়ান্ত হতে পারে), চীনা তাইপের তাইওয়ান পাওয়ার কোম্পানি ও অন্য দলটি মঙ্গোলিয়ার আরসিম। এই গ্রুপে খেলা হবে কাঠমান্ডুতে। মের দ্বিতীয় সপ্তাহে খেলা। তিন গ্রুপের ছয় দল (চ্যাম্পিয়ন-রানার্সআপ) নিয়ে এ বছরই সেপ্টম্বরে উঠবে চূড়ান্ত পর্ব। এর আগে চারটি প্রেসিডেন্টস কাপে খেলেছে আবাহনী। প্রতিবারই গ্রুপ থেকে বিদায়। তিনবার গোলের গড়ে সেরা রানার্সআপ হতে হতেও আর হয়নি। এবার দুটি দল গ্রুপ থেকে যাওয়ায় আবাহনীর ভালো সুযোগই আছে।