আবাহনীর ২৮, অম্রার ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মেয়েদের ফুটবল লিগ কাল দেখল সত্যিকারের গোলবন্যার এক ম্যাচ। নাসরিন স্পোর্টস একাডেমিকে ২৮-০ গোলে ভাসিয়েছে আবাহনী। ফুটবলের নামে আসলে কৌতুকই হয়েছে এ ম্যাচে। আবাহনীর মেয়েরা বল নিয়ে গেছেন, আর বিনা প্রতিরোধে গোল করে এসেছেন।এ কাজটি সবচেয়ে বেশি করেছেন জাতীয় দলের স্ট্রাইকার অম্রা চিং মারমা। খাগড়াছড়ির এই মেয়ে একাই করেছেন ১৪ গোল। ৮ মিনিটে তাঁর গোলের শুরু, শেষটি ৮৯ মিনিটে। মুনমুন আক্তার (৬), সুরাইয়া খাতুন (৪), শারমিন আক্তার (৩) এবং রেহানা খাতুনও (১) এই গোলবন্যায় অম্রার সঙ্গী ছিলেন।