আবিদালকে বার্সার সবুজসংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যকৃৎ প্রতিস্থাপনের পর কেটে গেছে এক বছরেরও বেশি। এরিক আবিদালের জন্য সুসংবাদ, বার্সেলোনা দলে আবার খেলার জন্য সবুজসংকেত পেয়েছেন এই ডিফেন্ডার। ২০১১ সালে তাঁর যকৃতে টিউমার ধরা পড়লে প্রথমে অপসারণ করা হয় ওই টিউমার। গত বছর করা হয় যকৃৎ প্রতিস্থাপন, তাই গত বছরের ফেব্রুয়ারি থেকেই বার্সেলোনার প্রথম একাদশের বাইরে ছিলেন। একটা সময় মাঠে ফিরতে পারবেন কি না সেটা নিয়ে ছিল সংশয়। সব অনিশ্চয়তা কাটিয়ে গত ডিসেম্বরেই বার্সার মূল দলের সঙ্গে অনুশীলন শুরু করেছিলেন। কিন্তু মাঠে এখনো নামা হয়নি এই ফরাসি ডিফেন্ডারের। বার্সেলোনা কাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, এই ডিফেন্ডার এখন মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এসি মিলানের কাছে হেরে আবিদালের অভাবটা নিশ্চয়ই খুব করে অনুভব করছে বার্সা। এএফপি।প্রিমিয়ার ভলিবল: পল্টন ভলিবল স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড প্রিমিয়ার ভলিবল লিগ। অংশ নিচ্ছে তিতাস ক্লাব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, পুলিশ, পানি উন্নয়ন বোর্ড, ওয়ারী ক্লাব, আজাদ স্পোর্টিং কাব, ফায়ার সার্ভিস, ইস্ট এন্ড ক্লাব ও ইস্ট এন্ড বয়েজ।—ক্রীড়া প্রতিবেদক