প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরটা ভালোমতো গুছিয়ে রাখছেন এরিক আবিদাল। নতুন অতিথি আসতে পারেন, তাঁর জন্য ঘরও তৈরি আছে। এই অতিথি তাঁর সাবেক সতীর্থ ভিক্টর ভালদেস। আবিদালের আশা, মোনাকোতে এসে তাঁর বাড়িতেই উঠবেন বার্সা গোলরক্ষক। ভালদেস মোনাকোতে আসছেন! চমকে যাওয়ার মতোই খবর। না, এখনো সে রকম কিছু হয়নি, শিগগিরই হওয়ার সম্ভাবনাও নেই। এটা শুধু আবিদালের নিজের আশা যে বার্সার সঙ্গে এ মৌসুম শেষে চুক্তি শেষ হলে ফরাসি ক্লাবটিই হবে ভালদেসের নতুন ঠিকানা। বার্সেলোনাতে থাকার সময় দুজনের ছিল গলায় গলায় ভাব। বন্ধুকে কী একটা টোপ দিলেন আবিদাল? ওয়েবসাইট।