আবিদালের জন্য অপেক্ষা
যকৃতের অস্ত্রোপচারের পর এরিক আবিদালের চলছে বেঁচে থাকার লড়াই। অস্ত্রোপচারের পরই চিকিত্সকেরা জানিয়ে দিয়েছেন সুস্থ হয়ে ফরাসি ডিফেন্ডার আবার ফিরতে পারেন মাঠেও। আবিদাল কবে ফিরবেন, সেটা বলবে সময়। টিটো ভিলানোভা বলছেন, সুস্থ হতে যত সময়ই লাগুক বার্সেলোনা আবিদালের জন্য অপেক্ষা করবে।অস্ত্রোপচারের আগে চিকিত্সকেরা অবশ্য এমনও বলেছিলেন, আবিদালকে হয়তো চিরদিনের জন্য বুটজোড়া তুলেও রাখতে হতে পারে। কিন্তু সফল অস্ত্রোপচারের পর পরই আবার দিয়েছে সুসংবাদটি। যদিও আবিদাল শিগগিরই মাঠে ফিরতে পারবেন, এমনটা আশা করা যায় না। জটিল অস্ত্রোপচার, সেরে উঠতেও সময় লাগবে। বার্সা কোচ বলছেন, সুস্থ আবিদালের জন্য বার্সেলোনা অপেক্ষায় থাকবে, ‘আমি আগেও বলেছি, যত দিনই লাগুক আমরা ওর জন্য অপেক্ষা করব। সে ধাপে ধাপে এগোচ্ছে। কিন্তু এখনো অনেকটা পথ ওকে যেতে হবে। এটি ব্যতিক্রমী ঘটনা। দলে ফেরার জন্য ওর সুস্থ হওয়াটাই জরুরি।’ ওয়েবসাইট।