আবুধাবিতে মানবতার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের পারফরম্যান্সেই হবে জয় কিংবা পরাজয়। তবে বল মাঠে গড়ানোর আগেই জয় হয়ে গেছে এক পক্ষের। সেই পক্ষের নাম ‘মানবতা’। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজের মূল সূচিতে টি-টোয়েন্টি ছিল একটি। পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্যার্থে একটি টি-টোয়েন্টি বেশি খেলার সিদ্ধান্ত নেয় দুই পক্ষই। আবুধাবিতে সেই ম্যাচ দিয়েই আজ শুরু হচ্ছে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ। আগামীকাল এই মাঠেই দ্বিতীয় টি-টোয়েন্টি।স্পট ফিক্সিং বিতর্কে বিধ্বস্ত মানসিক অবস্থার সঙ্গে নানা বিতর্ক, সিরিজ শুরুর আগে যথারীতি পাকিস্তানকে ঘিরে নেতিবাচক খবরই বেশি। দলের বাইরে থাকা মিসবাহ-উল হককে টেস্ট দলের অধিনায়ক করে ফেরানো হয়েছে তিন ধরনের ক্রিকেটেই। শৃঙ্খলাজনিত কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদিকে সরিয়ে দেওয়ার কথাও ভাবা হয়েছিল, তবে ‘শেষ সুযোগ’ দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে। সাবেক অধিনায়ক ইউনুস খানের ফেরাটাও বিতর্কহীন নয়। অধিনায়ক আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনুস নাকি চেয়েছিলেন শোয়েব মালিককে। কিন্তু নির্বাচকেরা কোচ-অধিনায়কের অনুরোধে কান দেননি।দক্ষিণ আফ্রিকা মৌসুম শুরু করেছে দারুণভাবে। জিম্বাবুয়েকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ করে এসেছে তারা। তবে পাকিস্তানকে চেনেন বলেই হালকাভাবে নিচ্ছেন না প্রোটিয়াদের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক গ্রায়েম স্মিথ, ‘পাকিস্তান ক্রিকেটে এ রকম দু-একটা সমস্যা তো প্রায় সব সময়ই থাকে। এমন পরিস্থিতিটা তাদের চেনা, এসবকে পাশ কাটিয়ে ক্রিকেটে কীভাবে মন দিতে হয় এটা তারা ভালোই জানে। কন্ডিশনও তাদের পক্ষে, আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক একটা সিরিজই আশা করছি।’শুধু কন্ডিশন নয়, পাকিস্তানের পক্ষে আছে দর্শক সমর্থনও। নিজ দেশে খেলতে না পেরে বিশ্বের নানা প্রান্তে ‘হোম’ খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান। তবে কন্ডিশন ও বিশাল দর্শক সমর্থনের কারণে সংযুক্ত আরব আমিরাত বরাবরই তাদের ‘দ্বিতীয় হোম।’ ঘরের মাঠের সুবিধা তাই কিছুটা হলেও পাবে পাকিস্তান।দুটি টি-টোয়েন্টির পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২৯ অক্টোবর থেকে। ১২ নভেম্বর থেকে শুরু দুই ম্যাচের টেস্ট সিরিজ। ওয়েবসাইট।