আবুধাবিতে সুবিধাজনক অবস্থানে ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবি টেস্টে এখন পর্যন্ত ইংল্যান্ডের চেয়ে ৫৫ রানে এগিয়ে পাকিস্তান। তবে ম্যাচে সুবিধাজনক অবস্থানে আছে ইংল্যান্ডই।আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ চার উইকেটে ১২৫ রান। আজহার আলী ৪৬ ও আসাদ শফিক ৩৫ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান ২৫৭ ও ইংল্যান্ড ৩২৭ রান করে।পাঁচ উইকেটে ২০৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। স্টুয়ার্ট ব্রড ছাড়া তেমন কেউ ভালো রান পাননি। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩২৭ রানে অলআউট হওয়ার সময় ব্যক্তিগত ৫৮ রানে অপরাজিত ছিলেন ব্রড। পাকিস্তানের হয়ে সাঈদ আজমল চারটি, মোহাম্মদ হাফিজ তিনটি ও আবদুর রেহমান দুটি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ২৫৭ রানে অলআউট হওয়া পাকিস্তানের দ্বিতীয় ইনিংসও সুবিধার হয়নি। ২৯ রানে প্রথম উইকেট হারায় দলটি। দলীয় ৫৪ রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটে পাকিস্তানের। তবে অবিচ্ছিন্ন ৭১ রানের জুটি গড়ে দলকে ভালো সংগ্রহ উপহার দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আজহার আলী ও আসাদ শফিক। ইংল্যান্ডের হয়ে মন্টি পানেসর তিনটি ও গ্রায়েম সোয়ান একটি উইকেট শিকার করেন। ওয়েবসাইট।