আবুল হাসানের জায়গায় জিয়াউর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় দ্বিতীয় ওয়ানডেতে পেটের মাংসপেশিতে টান লেগেছিল আবুল হাসানের। মাত্র এক ওভার বল করেই বের হয়ে যেতে হয়েছিল মাঠ ছেড়ে। কাল হলো সেটাই। এই চোটই খুলনায় কদিন আগেই টেস্ট ব্যাটিংয়ে বিশ্ব রেকর্ড গড়া পেসারকে ছিটকে দিয়েছে সিরিজের বাকি অংশ থেকে। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন জিয়াউর রহমান। খুলনার হয়ে জাতীয় লিগ খেলা এই অলরাউন্ডার দলে যোগ দিচ্ছেন আজই। মারকুটে ব্যাটিং তো আছেই, জিয়ার মিডিয়াম পেস বোলিংটাও বেশ কার্যকর। বাংলাদেশের হয়ে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ওয়ানডে ম্যাচ এখনো খেলা হয়নি জিয়াউরের।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ তিন ম্যাচে বাংলাদেশ দলে পরিবর্তন এই একটাই। সেটাও নির্বাচকেরা করলেন বাধ্য হয়েই। আবুল হাসান দলের বাইরে চলে গেলেও ১৪ সদস্যের দলে পেসার আছেন তিনজন—মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও শফিউল ইসলাম। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুটো জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে ম্যাচ। চতুর্থ ও পঞ্চম ওয়ানডের সঙ্গে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটিও হবে মিরপুরে।বাংলাদেশ দলমুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), আবদুর রাজ্জাক, এনামুল হক, জহুরুল ইসলাম, মাশরাফি মুর্তজা, মমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সোহাগ গাজী, তামিম ইকবাল ও জিয়াউর রহমান।