আবৃত্তিকার টেন্ডুলকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা কবি ছিলেন। সন্তানেরও তাই কবিতার প্রতি আসক্তি থাকার কথা। শচীন টেন্ডুলকারের সেই আসক্তিটা জানা গেছে আগেই। কবিতাপ্রীতির প্রমাণ দিতে আরেকবার কবিতা আবৃত্তি করতে যাচ্ছেন টেন্ডুলকার। সবকিছুই চূড়ান্ত। শুধু মঞ্চে উঠে আবৃত্তির অপেক্ষা। তাঁর এই আবৃত্তির পেছনের কারণটা মহৎ। ধর্ষণ ও নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে পুরুষদের সচেতন করতে পরিচালক-অভিনেতা ফারহান আখতার ‘মেন এগেইনস্ট রেপ অ্যান্ড ডিসক্রিমিনেশন (মার্ড)’ প্রচারণায় নেমেছেন। এরই অংশ হিসেবে টেন্ডুলকার আবৃত্তি করবেন মারাঠি কবিতা। কবিতাটি লিখেছেন ফারহানের বাবা কবি জাভেদ আখতার। মূল কবিতাটা হিন্দিতে হলেও অনূদিত হয়েছে বিভিন্ন ভাষায়। ওয়েবসাইট।