আবেগহীন ধোনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দেশেই সবচেয়ে বড় আবেগের নাম ক্রিকেট। ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই তাই সব সময়ই ছাড়িয়ে যায় খেলার সীমানা। মাঠে যাঁরা নামেন, তাঁদের জন্য এই ম্যাচ অনন্ত চাপের। কিন্তু বাড়তি কোনো আবেগ-উত্তেজনা ছুঁয়ে যাচ্ছে না মহেন্দ্র সিং ধোনিকে। ভারত অধিনায়কের দাবি, এত ভাবালুতার সুযোগ নেই পেশাদার ক্রিকেটারদের! শ্রীলঙ্কায় ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পরশু দেশ ছেড়েছে ভারত। যাওয়ার আগে চেন্নাইয়ে সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই থাকল ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। ব্যস্ত সূচি আর ইংল্যান্ড সিরিজের মাঝখানে ‘স্যান্ডউইচ’ হয়ে থাকা পাকিস্তান সিরিজ ভারতীয় ক্রিকেটারদের জন্য ক্লান্তিকর হওয়ার কথা। ধোনি যথারীতি আবেগহীন, ‘আমরা পেশাদার ক্রিকেটার। সিরিজটা খেলতে হবে এবং এ জন্য আমাদের প্রস্তুতও থাকতে হবে। পেশাদার ক্রিকেটারদের অনেক শক্ত হতে হয়, আবেগের জায়গা এখানে কমই আছে।’ ওয়েবসাইট।