আবেগের কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত ভক্তের সঙ্গেই তো হাত মিলিয়েছেন, অটোগ্রাফ দিয়েছেন। তবে মাইকেল স্টিভেনের কথা হয়তো আলাদা করেই মনে থাকবে রাদামেল ফ্যালকাওয়ের। ভক্তের সান্নিধ্য পেয়ে তারকারা নন, তারকাদের দুর্লভ সান্নিধ্যের স্মৃতি সযত্নে লালন করেন ভক্তরা। তবে স্টিভেন আর ফ্যালকাওয়ের ঘটনাটা ব্যতিক্রম। এখানে ভক্ত-তারকা দুজনই একে অন্যের দেখা পেয়ে মুগ্ধ। আবেগে কেঁদেছেন দুজনই। হাঁটুর চোটে মাঠের বাইরে থাকা ফ্যালকাওয়ের সঙ্গে তাঁর বাসায় দেখা করতে যায় ১৩ বছর বয়সী কলম্বিয়ান কিশোর। প্রিয় তারকার হাঁটুতে হাত বুলিয়ে স্টিভেন প্রার্থনা করে, ‘ঈশ্বর তোমার হাঁটু ভালো করে দেবে।’ পরে আবেগে কেঁদেও ফেলে স্টিভেন। ভক্তের কান্না দেখে ফ্যালকাওও চোখের পানি ধরে রাখতে পারেননি। ওয়েবসাইট।