আব্রামোভিচের নতুন তালিকায় দেশম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে হবেন চেলসির পরবর্তী কোচ? কাকে আবার হাঁকডাক করে নিয়ে এসে বলির পাঁঠা বানাবেন রোমান আব্রামোভিচ? এই মৌসুম শেষে চেলসি কোচের তপ্ত আসনে বসার সম্ভাব্য প্রার্থীদের তালিকাটা শুধু বড়ই হচ্ছে। আন্দ্রে ভিলাস-বোয়াস-পরবর্তী যুগে চেলসির সম্ভাব্য কোচের তালিকায় এবার যুক্ত হলো দিদিয়ের দেশমের নাম। ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ককে নাকি বেশ ভালোই মনে ধরেছে রুশ ধনকুবেরের।সপ্তাহ দুয়েক আগে প্যারিসে আব্রামোভিচ ও দেশমের মধ্যে কথাবার্তা হওয়ার খবর রটেছে। ১৯৯৯-২০০০ মৌসুমে চেলসির হয়ে খেলা ৪৩ বছর বয়সী দেশম এখন ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইর কোচ। নব্বইয়ের দশকে ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে হারিয়ে যাওয়া ক্লাবটির পুনর্জাগরণ হয়েছে দেশমের হাত ধরেই। ২০১০ সালে ১৮ বছর পর মার্শেইকে ফ্রান্স লিগ জিতিয়েছেন ক্লাবটির সাবেক এই খেলোয়াড়। বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে বিশ্বকাপ ছাড়াও ইউরোপিয়ান কাপ (২০০০) ও মার্শেই এবং জুভেন্টাসের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন এই ফরাসি। ওয়েবসাইট।