আমন্ত্রণমূলক ক্রিকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম বাংলা অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে আমন্ত্রণমূলক দুই দিনের ক্রিকেট ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল। মেহেদির হাফ সেঞ্চুরিতে (৮৩) চুচুড়ার চিনসুরাহ ওয়েস্টার্ন মাঠে প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ২৩৭ রান। শফিকের দারুণ বোলিংয়ে (৪/৩৯) পশ্চিম বাংলা গুটিয়ে যায় ১৫৮ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২ উইকেটে ১০২ রান তোলার পর পশ্চিম বাংলা ২ উইকেটে ৭৫ রান করলে শেষ হয় দিনের খেলা।