আমন্ত্রণমূলক টিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৮ মে শুরু হচ্ছে ফেডারেশন কাপ আমন্ত্রণমূলক টেবিল টেনিস। সর্বশেষ জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ফলাফলের ভিত্তিতে পুরুষ, মহিলা ও বালক অনূর্ধ্ব-১৮ দলগত বিভাগের প্রথম ৮টি দল অংশ নেবে টুর্নামেন্টে। ঢাকা মহানগর টেবিল টেনিস লিগের প্রথম বিভাগ ও মহিলা বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলও খেলতে পারবে ঢাকা উডেন ফ্লোরের এই টুর্নামেন্টে। পুরুষ একক ও দলগত, মহিলা একক ও দলগত, বালক অনূর্ধ্ব-১৮ একক ও দলগত—এ ছয়টি ইভেন্টে অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২ মের মধ্যে নাম জমা দিতে হবে। টুর্নামেন্টে শুধু দলগত বিভাগে একজন বিদেশি খেলোয়াড় অংশ নিতে পারবেন। ফাইনাল আগামী ১৩ মে।