আমরা করব জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধে চোয়ালে গুলি লেগেছিল রবার্ট শ্লিয়েঞ্জের। জার্মানির এই ফুটবলার ১৯৪৮ সালে মায়ের মৃত্যুর পরদিন সড়ক দুর্ঘটনায় হারিয়েছিলেন বাঁ হাত। এই প্রতিবন্ধকতা নিয়েই ভিএফবি স্টুটগার্টের দুটি বুন্দেসলিগা ও দুটি জার্মান কাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন।