আমরা কাপও জিততে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা বিশ্বকাপ অভিযান শুরু করছি দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিঃসন্দেহে কঠিন ম্যাচ। জয় দিয়ে অভিযান শুরুর ইচ্ছায় বড় এক চ্যালেঞ্জ।অবশ্যই এটা অনেক বড় আর গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট এবং কোনো দলের বিপক্ষেই আমরা জয় নিশ্চিত ধরে নিচ্ছি না। দুই গ্রুপেই অবশ্য দুর্বল কিছু দল আছে। আমাদের পরিকল্পনা খুব সহজ—একেকটা করে ম্যাচ ধরে এগোও এবং এভাবে শীর্ষ চারে থাকা নিশ্চিত করো। এটা সহজ নয়, তবে আমরা ভালো করতে চাই।একইভাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেও ভালো করতে চাই। ভালো ক্রিকেট খেলতে চাই। দলের মধ্যে চাঙাভাব বিরাজ করছে। মাঠে নামতে এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। আমরা তরুণ একজন অধিনায়ক পেয়েছি—ড্যারেন স্যামি, তার নেতৃত্বেই সবাইকে এগিয়ে যেতে হবে। আমরা সবার প্রতি সবাই সাহায্যপ্রবণ এবং সবাই আমরা সর্বোচ্চ ভালো খেলাই শুধু নয়, কাপও যে জিততে চাই; এই লক্ষ্যটাও নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছি।আমাদের দলটি ভারসাম্যপূর্ণ। দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সঠিক সমন্বয় আছে। আমাদের কিছু মানসম্মত বোলার আছে, আছে ভালো কিছু ব্যাটসম্যানও। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ডিংয়েও ভালো আমরা। দক্ষিণ আফ্রিকা ফর্মে আছে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হবে বলেই মনে হয়।এটা আমার তৃতীয় বিশ্বকাপ এবং আমি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে দুটি ম্যাচ খেলেছি। একটি ম্যাচ জিতেছি, অন্যটি হেরেছি। সব মিলিয়েও পরিসংখ্যান একই রকম। আমরা মোট চার ম্যাচ খেলেছি, জিতেছি দুটি, হেরেছি দুটিতে। তাই কোন দল সেরা, সেটা বলা মুশকিল। তারা হয়তো ফর্মের দিক থেকে কিছুটা এগিয়ে আছে। কিন্তু ওয়ানডে ম্যাচে এটা কোনো ব্যাপার নয়, বিশেষ করে বড় মঞ্চে তো নয়ই।আমাদের স্মিথ, ব্রাভো, চন্দরপল, সারওয়ানের মতো ব্যাটসম্যান আছে; যারা সবাই রানের পাহাড় গড়তে পারে। পোলার্ড আর ব্রাভোর মতো অলরাউন্ডার আছে, যারা যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। দলে অনেক বৈচিত্র্য আছে।ভালো ব্যাপার হচ্ছে, আমাদের দুজন প্রতিভাবান স্পিনারও আছে। দুজনই অনেক ওয়ানডে খেলেছে এবং এই টুর্নামেন্টে যত চ্যালেঞ্জই আসুক, তারা সেগুলো নিতে পারে।দক্ষিণ আফ্রিকা ভালো দল এবং ফর্মেও আছে। স্মিথ, ক্যালিস, আমলা ও ডি ভিলিয়ার্সের মতো ম্যাচজয়ী ব্যাটসম্যান আছে ওদের। তাদের যে কেউ যেকোনো বোলিং আক্রমণকে ছিঁড়েখুঁড়ে ফেলতে পারে। তাদের বোলাররাও মানসম্মত।কাগজে-কলমে এবং মাঠের ফলাফলের দিক দিয়ে দুই দল সমানে সমান। আমার মনে হয়, দিনটি যে দলের হবে, জিতবে তারাই।দুটি ম্যাচের মধ্যে এত বড় বিরতি না থাকলেই ভালো হতো। কিন্তু এ নিয়ে আমাদের কিছু করার নেই। আমরা শুধু খেলায় মনোযোগ দিতে পারি এবং নিজেদের সেরাটা দিতে পারি। আশা করছি, এই বিশ্বকাপটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট হবে।