আমলার ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবিটা তখন বেশ আলোড়ন তুলেছিল। ড্যারিল কালিনানকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছেন অধিনায়ক হানসি ক্রনিয়ে! কালিনানকে ২৭৫ রানে রেখেই ইনিংস ঘোষণা করে দিয়েছিলেন সেই সময়ের দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। টেস্ট জয়ের আশায়। সেই টেস্ট হলো ড্র। ম্যাচ শেষ কালিনানকে ক্রনিয়ের সান্ত্বনা ট্রিপল সেঞ্চুরি করতে না দেওয়ার আক্ষেপ থেকেই!১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই অকল্যান্ড টেস্টের পর ২৭৫ করেছেন গ্যারি কারস্টেন। এখনকার অধিনায়ক স্মিথ করেছেন ২৭৭। দুই বছর আগে সেই স্মিথ আবার ইনিংস ঘোষণা করেছিলেন ডি ভিলিয়ার্সকে ২৭৮ রানে রেখে। ট্রিপল সেঞ্চুরিটা নানাভাবে অধরাই থেকে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকানদের। অবশেষে আক্ষেপ ঘুচল কাল, ইতিহাস গড়লেন হাশিম আমলা। নিজেদের ৩৬৭তম টেস্টে এসে একজন ট্রিপল সেঞ্চুরিয়ান পেল দক্ষিণ আফ্রিকা! বাংলাদেশ-জিম্বাবুয়ে ছাড়া এখন শুধু নিউজিল্যান্ডেরই নেই কোনো ট্রিপল সেঞ্চুরিয়ান।ম্যারাথন ইনিংসের পরও হার মানেননি আমলা। হার মানেননি জ্যাক ক্যালিসও। ৮২ রান নিয়ে দিন শুরু করা ক্যালিস কাল অপরাজিত ছিলেন আরও ১০০ করে। ৪৩তম টেস্ট সেঞ্চুরিটাকে তৃতীয় ডাবল সেঞ্চুরিতে টেনে নেওয়ার সময় পাননি ক্যালিস। ২৫২ রানের লিড নিয়ে কাল চা-বিরতির সময় ইনিংস ঘোষণা করে দেন স্মিথ। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান অ্যালিস্টার কুককে শূন্যতে ফিরিয়ে অধিনায়কের মুখে হাসি ফুটিয়েছেন ফিল্যান্ডার। সেই হাসি টিকে ছিল চতুর্থ দিন শেষেও। কুকের পর ট্রট (১০), পিটারসেন (১৬) ও স্ট্রাউসের (২৭) উইকেট তিনটি হারিয়ে দিন শেষে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১০২।দক্ষিণ আফ্রিকার শুরুটা কালও ছিল আগের দিনের মতো সতর্ক। প্রথম ঘণ্টায় রান আসে মাত্র ৩৭। ৮২ থেকে তিন অঙ্ক পর্যন্ত যেতে ঘণ্টা খানেকের বেশি লাগিয়ে ফেলেন ক্যালিস। শেষ পর্যন্ত সেঞ্চুরি ছুঁয়েছেন ২২৭ বলে। এর আগেই অবশ্য ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন আমলা, ৩৯২ বলে। মাইলফলক ছোঁয়ার পর হাত খুলে খেলেছেন দুজনই। রান দেওয়ার সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের মূল চার বোলারের সবাই।স্মিথ ইনিংস ঘোষণা না করলে দুজন কোথায় থামতেন কে জানে! ইংলিশ বোলারদের পায়ের ঘাম-মাথার ঘাম এক করে শেষ পর্যন্ত দুজন অবিচ্ছিন্ন ছিলেন ৩৭৭ রানের জুটি গড়ে। তৃতীয় উইকেটে যা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ, সব জুটি মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। ড্রেসিংরুমে ফেরার সময় আমলাকে অভিনন্দন জানাল ওভালের গ্যালারি, গার্ড অব অনার দিল ইংলিশরা! ওয়েবসাইট।