প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক সাদা হোক বা রঙিন, হাশিম আমলা যেন দুর্বার। টেস্টের মতো ওয়ানডেতেও চলছে আমলার দুরন্ত যাত্রা, ধারাবাহিকতার প্রতীকে পরিণত হয়েছেন। পরশু যেমন গড়লেন ধারাবাহিকতার এক অসাধারণ রেকর্ড। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফলাফল হওয়া চার ম্যাচেই দলের সর্বোচ্চ রান করেছেন আমলা (১৫০, ৪৩, ৪৫ ও ৯৭*)। আগের সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুই ম্যাচেও করেছিলেন দলের সর্বোচ্চ (৯২ ও ৭৬)। টানা ছয় ম্যাচে দলের সর্বোচ্চ রান করার কীর্তি আর কারও নেই। টানা ৫ ম্যাচে দলের সর্বোচ্চ রানের রেকর্ড যৌথভাবে ছিল ছয়জনের—মার্টিন ক্রো, ব্রায়ান লারা, সালমান বাট, জহির আব্বাস, মার্ক ওয়াহ ও স্কটল্যান্ডের ফ্রেজার ওয়াটস।