আমলার বিশ্ব রেকর্ড, ধুঁকছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম এক হাজার রান তুলতে লেগেছিল ২৪ ইনিংস। দক্ষিণ আফ্রিকান রেকর্ড, দ্রুততম এক হাজার রান তোলার বিশ্ব রেকর্ডের তালিকায় যৌথভাবে চারে। কাল পোর্ট এলিজাবেথে দুই হাজার রানও পূর্ণ করে ফেললেন হাশিম আমলা। এবার গড়লেন নতুন রেকর্ড। ক্যারিয়ারে দ্রুততম দুই হাজার রান পূর্ণ করতে জহির আব্বাস ও কেভিন পিটারসেনের লেগেছিল ৪৫ ইনিংস, আমলার লাগল ৪০। একটু ভালো করে খেয়াল করলেই টের পাবেন, এক থেকে দুই হাজারে পৌঁছাতে মাত্র ১৬ ইনিংস লেগেছে তাঁর!আমলার ৬৪ আর জেপি ডুমিনির অপরাজিত ৭১ রানে টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা করেছে ২৬৫। ভারতীয় ইনিংসের ৩২তম ওভারে বৃষ্টি এসে থামিয়ে দেয় খেলা। সে সময় অবশ্য পরাজয় ডাকছিল ভারতকে। ৩১.৩ ওভারে ধোনির দলের রান ৬ উইকেটে ১৩৭। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করছিলেন বিরাট কোহলি (৮৩*)। এই অবস্থায় খেলা শেষ হলে ৫০ রানে হারবে ভারত।আমলার ফিফটিতে ভালো শুরুর পরও মাঝখানে ১২ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা। ১ উইকেটে ১০৬ থেকে চার ওভারের মধ্যে দলের রান হয়ে যায় ৫ উইকেটে ১১৮। বোথা ও পিটারসনকে নিয়ে ডুমিনি উদ্ধার করেন দলকে। ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়েন বোথার সঙ্গে, সপ্তম উইকেটে পিটারসনের সঙ্গে ৫৪। শেষ পর্যন্ত ৭২ বলে ৭১ রানে অপরাজিত ছিলেন ডুমিনি। তথ্যসূত্র: টেন ক্রিকেট।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৬৫/৭ (ডুমিনি ৭১*, আমলা ৬৪, বোথা ৪৪, পিটারসন ৩১; যুবরাজ ৩/৩৪, নেহরা ১/২৭); ভারত: ৩১.৩ ওভারে ১৩৭/৬ (কোহলি ৮৩*, যুবরাজ ২০; সতসোবে ২/১৮, পিটারসন ২/৪৬)।* অসমাপ্ত