আমলার রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫৬ ম্যাচের ৫৫ ইনিংসে ৫৬.১০ গড়ে ২৮০৫ রান। ওয়ানডেতে হাশিম আমলার ব্যাটিং পরিসংখ্যান। কমপক্ষে ৫০ ওয়ানডে খেলা ব্যাটসম্যানদের মধ্যে দক্ষিণ আফ্রিকার আমলার ব্যাটিং-গড়ই সবচেয়ে বেশি। ২৮০৫ রান নিয়ে আমলা আছেন আরেকটি তালিকায় সবার ওপরে। ৫৬ ম্যাচে কালকের আগে সবচেয়ে বেশি রান ছিল ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের (২৫৩৩)। তবে আমলার জন্য এটা নতুন কিছু না। সেই ২৮তম ম্যাচ থেকেই রেকর্ডটি তাঁর। কালকের ৯২ রানে নিশ্চিত হয়েছে ৬৪তম ম্যাচ পর্যন্ত শীর্ষে থাকাটা। এ জন্য আগামী আট ম্যাচে কোনো রান না করলেও চলবে আমলাকে। ৬৪ ম্যাচে ২৭৬২ রান করে এখনো শীর্ষে ভিভ রিচার্ডসই। ৬৫ থেকে ৬৮ ম্যাচে গর্ডন গ্রিনিজ, ৬৯ থেকে ১৬২ ম্যাচে রিচার্ডস, ১৬৮ থেকে ২৫৪ ম্যাচ শেষে সবচেয়ে বেশি রান ছিল সৌরভ গাঙ্গুলীর। ২৫৫ ম্যাচের পর রেকর্ডটি শচীন টেন্ডুলকারের।