আমলার সেঞ্চুরিতে জিতল দ. আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজে যেখানে শেষ করেছিলেন, হাশিম আমলা ওয়ানডে সিরিজেও শুরু করলেন সেখান থেকেই। লর্ডসে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন, আমলা সেঞ্চুরি করেছেন কাল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও। দশম ওয়ানডে সেঞ্চুরিটাই হয়ে গেল ক্যারিয়ার-সর্বোচ্চ। ওপেনিংয়ে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হয়েছেন ১৫০ রান করে। আমলার এই ইনিংসে চড়ে দক্ষিণ আফ্রিকা করেছে ৫ উইকেটে ২৮৭। জবাবে ৪০.৪ ওভারে ২০৭ রান তুলতেই অলআউট ইংল্যান্ড। ৮০ রানের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেছেন ইয়ান বেল ও সামিট প্যাটেল। দুটি করে উইকেট নিয়েছেন মরনে মরকেল, পারনেল ও পিটারসন। ওয়েবসাইট।