আমলার সেঞ্চুরির পরও দক্ষিণ আফ্রিকার হার

শুরুতেই ব্যাট হাতে নেমেছিলেন। আউট হয়েছেন অষ্টম ব্যাটসম্যান হিসেবে। মাঝখানে ১১টি চারে খেলেছেন ১০২ বলে ১০১ রানের ইনিংস। সর্বশেষ চার ওয়ানডেতে তিন নম্বর সেঞ্চুরি। কিন্তু বৃথা গেল হাশিম আমলার ১৪ নম্বর ওয়ানডে সেঞ্চুরিটি। প্রায় নিঃসঙ্গ লড়াই করেও দলকে জেতাতে পারলেন না। পালে্লকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ৮৭ রানে হারল দক্ষিণ আফ্রিকা।
প্রথমে ব্যাট করে তিলকারত্নে দিলশানের ৮৬, মাহেলা জয়াবর্ধনের ৪৮ আর থিরিমান্নে-ম্যাথুসের দুটো ত্রিশের ঘরের ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫ উইকেটে ২৫৬ রান থেকে ১১ রান যোগ করতেই হারায় শেষ পঁাচ ব্যাটসম্যানকে। লেজটা ছঁেটে দেন ৪৮ রানে ৪ উইকেট নেওয়া রায়ান ম্যাকলারেন।
ভালো একটা অবস্থানে থেকেও শেষ দিকে স্লগ করে ভালো পুঁজি পায়নি শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথমটা হেরেও গিয়েছিল। আজ হারলে সিরিজও সমর্পন করতে হয়। এমন অবস্থায় দলকে বঁাচালেন লাসিথ মালিঙ্গা। মাত্র ৬ ওভার বল করে ২৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্যে তিনজনই প্রথম তিন ব্যাটসম্যান। যঁাদের মধ্যে আছেন প্রতিরোধ গড়া আমলাও।
আমলার সেঞ্চুরি পর দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান এসেছে অধিনায়ক ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে। এখানেও বোঝা যায় আমলার এই নিঃসঙ্গ লড়াইটা। অথচ ডি ভিলিয়ার্সের সঙ্গে দ্বিতীয় উইকেটে তোলা ৭৫ রানের জুটিটায়ও বেশ শক্ত অবস্থানে ছিল সফরকারীরা। ২ উইকেটে ১০১ রান-সেখান থেকে গতকালকের ব্রাজিল দলের মতো একেবারে ধরাশায়ী। শেষ ৮ উইকেট পড়েছে ৭৯ রানে!
সিরিজের শেষ ওয়ানডে ১২ জুলাই, হাম্বানটোটায়।