আমাজনে আমন্ত্রণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমাজনের এই কায়াপো আদিবাসী গোষ্ঠীই রয় হজসনের ইংল্যান্ডকে তাদের সঙ্গে একটা ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে l ওয়েবসাইট
আমাজনের এই কায়াপো আদিবাসী গোষ্ঠীই রয় হজসনের ইংল্যান্ডকে তাদের সঙ্গে একটা ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে l ওয়েবসাইট

আমন্ত্রণটা অদ্ভুত তাতে কোনো সন্দেহ নেই! কিন্তু তা একই সঙ্গে দারুণ রোমাঞ্চকরও। আমাজনে একটা প্রীতি ম্যাচ খেলতে হবে, সেটাও আবার ব্রাজিলের সবচেয়ে বড় ও ভয়ংকর আদিবাসী গোত্রের বিপক্ষে! ইংল্যান্ড দলকে এ রকম এক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ জানিয়েছে ব্রাজিলের আমাজন রাজ্যের কায়াপো আদিবাসী সম্প্রদায়।
ভাবছেন এত দল থাকতে হঠাৎ ইংল্যান্ডকে কেন আমন্ত্রণ? কারণটাও বেশ মজার। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচটাই ইতালির বিপক্ষে আমাজনের মানাউস স্টেডিয়ামে। সেখানকার উষ্ণতা আর আদ্র৴তা নিয়ে শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন ইংল্যান্ড কোচ। সূচিটা জানার পরই বলেছিলেন, ও রকম জঙ্গলের মধ্যে ম্যাচ খেলাটা পছন্দ নয় তাঁর। কোচের সঙ্গে সুর মিলিয়ে ব্রিটিশ মিডিয়াও আমাজনে ইংল্যান্ডের ম্যাচটা সম্পর্কে খোঁচা মেরে লিখেছিল ‘আমাজন পেইন ফরেস্ট’। খেপে গিয়ে ব্রাজিলিয়ান এক মন্ত্রী তো বলেই দিয়েছিলেন, ‘পৃথিবীতে হজসনই একমাত্র লোক যার আমাজনের সৌন্দর্য দেখার চোখ নেই!’ নিজেদের অঞ্চল নিয়ে ইংলিশ কোচের এমন মন্তব্য হয়তো ভালো লাগেনি কায়াপো গোত্রেরও। তবে কোনো ক্ষোভ প্রকাশ না করে তারা বরং পাল্টা দিয়েছে দারুণভাবে। কায়াপো গোত্রপ্রধান চিঠি লিখে ইংল্যান্ড কোচ রয় হজসনকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বকাপের পর তাদের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার। চিঠির ভাষাটাও মজার, ‘আমরা দারুণ ফুটবলপ্রেমী এবং আমরা ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানাচ্ছি ব্রাজিলের সঙ্গে ফাইনালের পর কায়াপোদের সঙ্গে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য। জিঙ্গু নদীর পারে আমাদের বাস, আমাদের গ্রামটাও খুব ছোট আর এখনো আমরা পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রেখেছি। এই সুযোগে আপনারা দেখে গেলেন আমরা কীভাবে থাকি।’
চিঠির সঙ্গে গোত্রপ্রধান কায়াপো ‘জাতীয়’ দলের কয়েকজন খেলোয়াড়ের ছবিও পাঠিয়েছেন হজসনের কাছে।
হজসন কি নেবেন চ্যালেঞ্জটা? রুনি-জেরার্ডদের কি সাহস আছে এমন ভয়ংকর আদিবাসীদের বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলার? ওয়েবসাইট৷