আমাদের অবহেলা করবেন না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট দলগুলোর প্রতি বড় দলগুলোর ধারণা বরাবরই নেতিবাচক। ‘ওরা আবার কী খেলবে, যে দল! ওদের নিয়েই তো খেলবে সবাই’—এমন ধারণাও পোষণ করেন অনেকে। তবে দল হিসেবে ছোট হলেও বিশ্বকাপে তাদের অবহেলা না করতে সবাইকে সতর্ক করে দিয়েছেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।‘আমাদের গ্রুপে কে আছে, এটা দেখার বিষয় নয়। মাঠের লড়াইয়ে কে ভালো করছে, দিন শেষে সেটাই মুখ্য। আমাদের দলটা যথেষ্ট ভালো। দলের প্রতিটি খেলোয়াড় বড় ইনিংস খেলার ক্ষমতা রাখে’—পিটিআইকে বলেছেন পোর্টারফিল্ড।পোর্টারফিল্ডের কথা থেকে স্পষ্ট, অন্তত গ্রুপ পর্বের বাধা পেরোতে আত্মবিশ্বাসী তাঁর দল। বিশ্বকাপে আয়ারল্যান্ডের গ্রুপে আছে বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডস। শক্তির বিচারে সবার তলানিতে। তাই পোর্টারফিল্ডের এ বক্তব্যকে অনেকে ‘ধৃষ্টতা’ হিসেবে দেখতে পারেন সমালোচকেরা। তবে ইতিহাস কিন্তু কথা বলবে আয়ারল্যান্ডের হয়েই!২০০৭ সালের বিশ্বকাপ আসরের স্মৃতিটা নিশ্চয়ই মনে আছে। পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল কিন্তু এই আয়ারল্যান্ডই! মাঝে কেটে গেছে চারটি বছর। ক্রিকেটারদের অভিজ্ঞতাও কিছু বেড়েছে। এবারের আসর নিয়ে স্বপ্ন তাই দেখতেই পারেন পোর্টারফিল্ড। ওয়েবসাইট।