আমাদের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: প্রথম আলো
ছবি: প্রথম আলো

শুধু বর্ষসেরার পুরস্কার নয়, রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে ছিল আরও অনেক আকর্ষণ। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব ‘প্রথম’দের প্রতীকী স্বীকৃতি দিতে মঞ্চে উঠলেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রথম পদকজয়ী আবদুল হালিম (বাঁ থেকে দ্বিতীয়), সাফ গেমস ফুটবলে প্রথম সোনাজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক জুয়েল রানা, আইসিসি ট্রফিতে প্রথম চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আকরাম খান এবং বাংলাদেশের প্রথম অলিম্পিয়ান কাজী শাহানা পারভীন। এখানে থাকার কথা ছিল বাংলাদেশের দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদেরও। অসুস্থতার কারণে তিনি থাকতে না পারলেও চার ‘প্রথম’-এর পাশে দাঁড়ালেন বাংলাদেশের ক্রিকেটে অধিনায়কের ভূমিকায় অনেক ‘প্রথম’ কীর্তির নায়ক মাশরাফি বিন মুর্তজা (সবার বাঁয়ে)