আমার কোনো সমস্যা নেই: মানচিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে ম্যাচের আগে গতকাল রবার্তো মানচিনির সংবাদ সম্মেলনের আগে জানিয়ে দেওয়া হলো, তেভেজকে নিয়ে কোনো প্রশ্ন করলে সংবাদ সম্মেলনের ওখানেই সমাপ্তি। তবু এক সাংবাদিকের কৌশলী প্রশ্ন, ‘গত এক সপ্তাহ কি আপনার ক্যারিয়ারের কঠিনতম সময়?’ রবার্তো মানচিনি যেন ফুঁসে উঠলেন, ‘না, না, মোটেও না। কেন কঠিন? ফুটবলে অনেক কিছুই হতে পারে। যা হয়েছে, তা পেছনে ফেলে দেওয়াই গুরুত্বপূর্ণ। আমার কোনো সমস্যা নেই। একটাই সমস্যা, বায়ার্নের কাছে আমরা হেরেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে কাউকে মাঠ থেকে তুলে নিলে বা বাইরে বসিয়ে রাখলে অখুশি হতেই পারে, ম্যানেজারদের জন্য এই পরিস্থিতি নতুন কিছু নয়। আমি দলের ম্যানেজার, আমার মনোযোগ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপে। অন্যকিছু নিয়ে আমার ভাবনা নেই।’ ওয়েবসাইট।