আমার নতুন করে কিছু প্রমাণের নেই: গেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইপিএলের নিলামে কোনো দলই কিনতে রাজি হয়নি ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ক্রিস গেইলকে। এ ধরনের ব্যাপারগুলো একজন খেলোয়াড়ের মনে হতাশা সৃষ্টি করে, আস্থাহীনতার জন্ম দেয়। গেইল নিজেও এর বাইরে নন। তাঁর মতো একজন খেলোয়াড়কে ভারতের ঘরোয়া একটি প্রতিযোগিতার কোনো দল কিনতে আগ্রহী হবে না, ব্যাপারটি মন থেকে মানতে পারছেন না তিনি।‘পুরো ব্যাপারটিতেই আমি অবাক হয়েছি। সে সঙ্গে কিছুটা হতাশও বটে। তবে যে ব্যাপারে আমার নিজের কোনো হাত নেই, সেটা নিয়ে চিন্তা করেও লাভ নেই।’ হতাশার সুরেই কথাগুলো বললেন গেইল।নিজের ক্ষমতা ও খেলোয়াড়ি মান সম্পর্কে আইপিএলের দলগুলো খুব ভালো করেই ওয়াকিবহাল মন্তব্য করে গেইল বলেন, ‘আমি কেমন খেলোয়াড়, কতটা ভালো খেলতে পারি, তা আইপিএলের সব দলই জানে, আমার খেলোয়াড়ি দক্ষতা তো নতুন করে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। তার পরও আমি কেন নিলামে অপাঙক্তেয় থাকলাম, তা বুঝতে পারছি না।’আইপিএলের নিলামে কোনো দল না পাওয়া তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় বিব্রতকর ব্যাপার জানিয়ে তিনি বলেন, ‘খুব সম্ভবত আগামী মে-জুন মাসে আইপিএলের সময় আমার আন্তর্জাতিক দায়িত্বের কথা বিবেচনা করেই তাঁরা আমাকে দলে নেননি।’ তিনি আরও বলেন, ‘এবারের আইপিএলে ফ্র্যাঞ্চাইজগুলো এমন খেলোয়াড়দের দলে নিতে চেয়েছে, যারা পুরো আইপিএলেই নিরবচ্ছিন্নভাবে দলকে সেবা করতে পারবে।’এ মুহূর্তে অস্ট্রেলীয় ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলছেন গেইল। রোববার নিউসাউথ ওয়েলসের বিপক্ষে একটি ম্যাচে এক ওভারে ৩২ রান তোলা গেইল আইপিএলে সুযোগ না পাওয়াটাকে দেখছেন নিজের দুর্ভাগ্য হিসেবেই। গত দুটি আইপিএলে গেইল খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ওয়েবসাইট।